— এই বার্তা দিয়েই শনিবার দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
*নয়াপল্টনে বিতরণ, শপথ গ্রহণ*
দুপুরে রাজধানীর নয়াপল্টনে দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেন তিনি। বিতরণ শেষে প্রধানমন্ত্রী বলেন,
“মানুষের পাশে দাঁড়ানোর আদর্শ নিয়েই আমরা রাজনীতিতে এসেছি। আজকের এই দিনে আমরা শপথ নিতে চাই — সমাজে যার যার অবস্থান থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো।”
তিনি সবাইকে মানবিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান, যাতে একটি সুন্দর সমাজ গড়ে ওঠে।
পরে যাত্রাবাড়ীতে আরেকটি বিতরণ অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী প্রসঙ্গে তিনি বলেন, “তাঁর আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। শুধু রাজনৈতিক দল বা সরকারের ওপর নির্ভর না করে, সমাজের প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি একজন অসহায়ের সহায়তায় এগিয়ে আসে, তাহলে ধীরে ধীরে দেশের চেহারা ও মানুষের ভাগ্য বদলাবে।”
এর আগে শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইসিবি চত্বর, কুড়িল বিশ্বরোড এবং খিলগাঁও এলাকায়ও খাবার ও বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই কর্মসূচির মাধ্যমে তিনি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র — সবার সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন।
Md. Rejaul Islam Ovi